রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

মেসিকে পাওয়ার দৌড়ে গার্দিওলাই এগিয়ে

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাব ছাড়ার খবর আর গুঞ্জনের পর্যায়ে নেই। বার্সা কর্তৃপক্ষকে আইনী নোটিশ পাঠিয়ে নিজের ক্লাব ত্যাগের ইচ্ছা জানিয়েছেন মেসি। এরপর থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। তাকে পাওয়ার জন্য একাধিক ক্লাব দৌড়ে আছে। তবে এই দৌড়ে এগিয়ে আছে মেসির গুরু পেপ গার্দিওলার ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। ফুটবল বিশ্লেষকরা বলছেন, মেসির এই ক্লাবে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দেখে নিন তুলনামূলক আলোচনা। ম্যাঞ্চেস্টার সিটি: স্পেন ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারকে নেওয়ার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে ম্যান সিটি। এর অন্যতম কারণ, পেপ গার্দিওলার সঙ্গে মেসির সম্পর্ক। স্প্যানিশ ম্যানেজারের কোচিংয়েই বার্সেলোনার হয়ে দুই বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। মেসি বার্সাকে ফ্যাক্স পাঠানোর পরেই নাকি গার্দিওলার সঙ্গে কথা হয়েছে বলেও শোনা যাচ্ছে। আরও জানা গেছে, ম্যানসিটি ইতিমধ্যেই মেসিকে আর্থিক প্রস্তাব দিতে শুরু করেছে। তারা ৩ বছরের জন্য মেসিকে পেতে চায়। পিএসজি : প্রিয়বন্ধু নেইমারের জন্যই এই ক্লাবে খেলার সম্ভাবনা আছে মেসির। বার্সেলোনা ছেড়ে ব্রাজিলীয় তারকার চলে যাওয়া মেসি কখনও মেনে নিতে পারেননি। যা নিয়ে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ঝামেলা শুরু হয় তার। অন্য দিকে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পরেই পিএসজি ম্যানেজার থোমাস টুহেল বলেছিলেন, 'কোন কোচ মেসিকে চাইবে না?' এছাড়া পিএসজির মালিকপক্ষ থেকে মেসির প্রতিনিধির সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানানো হয়েছিল। বার্সা সমর্থকদের একাংশ মনে করেন, ফরাসি ক্লাবে ফের মেসি-নেইমার-সুয়ারেস ত্রয়ী (এমএসএন) তৈরির সম্ভাবনা আছে। ইন্টার মিলান: ২০১১ সাল থেকে কোনও ট্রফি পায়নি ইন্টার মিলান। ঘুরে দাঁড়াতে মরিয়া ইতালির এই ক্লাব মেসিকে নিতে আগ্রহী। ইন্টারনেট।

 

অনলাইন আপডেট

আর্কাইভ